শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
তথ‍্য ও প্রযুক্তি

চালকবিহীন উড়ন্ত ট্যাক্সি

আদীব জামাল
আদীব জামাল
চালকবিহীন উড়ন্ত ট্যাক্সি

গন্তব্য নির্ধারণ করে দিলেই যাত্রীদের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেবে চালকবিহীন উড়ন্ত ট্যাক্সি। বিদ্যুৎ–শক্তিতে চলায় জ্বালানি খরচ নিয়েও চিন্তা করতে হবে না। শুনতে অবাক লাগলেও উড়োজাহাজের আদলে চালকবিহীন এই উড়ন্ত ট্যাক্সি তৈরি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান ‘উইস্ক অ্যারো’।

চারজন যাত্রী নিয়ে সর্বোচ্চ চার হাজার ফুট ওপরে উড়তে পারে এই এয়ার ট্যাক্সি। ১৪০ কিলোমিটার গতিতে পথ পাড়ি দিতে সক্ষম বাহনটি খাঁড়াভাবে ওঠানামা করতে পারে। ফলে বড় রানওয়ের দরকার না হওয়ায় শহরের যেকোনো স্থান থেকে যাত্রী ওঠানামা করতে পারে।

উড়ন্ত ট্যাক্সিতে বড় ইঞ্জিনের বদলে ব্যবহার করা হয়েছে ছয়টি রোটর। প্রতিটি রোটরেই রয়েছে পাঁচটি ব্লেড। যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) অনুমোদন পেলে ভবিষ্যতে উড়ন্ত ট্যাক্সির সাহায্যে বাণিজ্যিক ফ্লাইটও পরিচালনা করা সম্ভব হবে বলে আশা করছে উইস্ক অ্যারো।
সূত্র: দ্য ভার্জ