শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মানিকগঞ্জে নকল প্রসাধনী বিক্রির দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মানিকগঞ্জে নকল প্রসাধনী বিক্রির দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

 

মানিকগঞ্জে নকল ও অবৈধ প্রসাধনী বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৮ মে) সন্ধ্যার দিকে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কাটিগ্রাম বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় হাজারী ফ্যাশন ও রিয়ান ফ্যাশন নামের দুটি দোকানে নকল ও অবৈধ্য প্রসাধনী বিক্রির প্রমান পাওয়া যায়। পরে ওই দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। একই সাথে কাটিগ্রাম ও আটিগ্রাম বাজারের ব্যবসায়ীদের সর্তক করা হয় এবং ক্রেতা সাধারণকে পণ্যের বিষয়ে সচেতন করা হয়।

অভিযানে ব্যাটিলিয়ন আনসার, বাজার কমিটির সদস্য ও স্থানীয়রা সহযোগীতা করেন এবং এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

 

আল/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।