শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

দেশে ফিরলেন সুদানে আটকাপড়া ১৩৬ বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
দেশে ফিরলেন সুদানে আটকাপড়া ১৩৬ বাংলাদেশি
বিমানবন্দরে ইমিগ্রেশনের জন্য অপেক্ষমাণ বাংলাদেশীরা

সুদানের চলমান যুদ্ধ সংঘাতে আটকাপড়া ১৩৬ বাংলাদেশি সৌদি আরবের জেদ্দা হয়ে দেশে ফিরেছেন। সোমবার (৮ মে) সকাল ১০টা ২০ মিনিটে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট তাদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে তাদের স্বাগত জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

জেদ্দা এয়ারপোর্ট থেকে রবিবার দিবাগত রাত ১টায় বিমান বাংলাদেশের ফ্লাইটটি এসব বাংলাদেশিকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা করে।

এর আগে, পোর্ট সুদান থেকে সৌদি এয়ারফোর্সের বিশেষ ফ্লাইটে বাংলাদেশিদের জেদ্দায় নেয়া হয়। প্রথম দফায় ৭০ বাংলাদেশি নাগরিক ও দ্বিতীয় দফায় ৬৬ জন বাংলাদেশিকে নিয়ে জেদ্দায় পৌঁছায়। এ সময় তাদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। প্রথম দফায় নারী, শিশু ও অসুস্থ যাত্রীদের অগ্রাধিকার দিয়ে জেদ্দায় নেওয়া হয়েছে।

বাংলাদেশিদের প্রত্যাবাসনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ট্রাভেল পারমিট ইস্যু ও জাহাজের শিডিউল পেতে দেরি হওয়ায় পোর্ট সুদান থেকে বাংলাদেশিদের জেদ্দায় নিতে কিছুটা সময় লাগছে। তবে বাকিদেরও দেশে ফেরানোর প্রচেষ্ঠা চলমান আছে।

সংশ্লিষ্টরা আরও জানান, সুদানে প্রায় দেড় হাজার বাংলাদেশি নাগরিক বসবাস করেন। এরমধ্যে যারা দেশে আসার জন্য নিবন্ধন করেছেন, পর্যায়ক্রমে সবাইকে দেশে ফিরিয়ে আনার কাজ চলছে।

এদিকে, সুদানের খার্তুম শহরসহ বিভিন্ন জায়গায় বিমান হামলা ও যুদ্ধ অব্যাহত রয়েছে।

আফ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।