শিরোনাম
সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না: ডাকসু নেত্রী জুমা পরীক্ষায় ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার বিএমডব্লিউ উপহার দিলেন বাবা! ইসরায়েলে ক্ষমতার পালাবদল, গদি হারাচ্ছেন নেতানিয়াহু প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব পুলিশের ওপর হামলা, গাড়ি ভেঙে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিলো সমর্থকরা আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার, দাম নির্ধারণ ২০২৬-২৭ শিক্ষাবর্ষের মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা দেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ থাকুন: রাষ্ট্রপতি সোমবার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মাইন বিস্ফোরণে হরমুজে ২টি তেলবাহী ট্যাংকারে আগুন
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাজা তৃতীয় চার্লসকে রাষ্ট্রপতির অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজা তৃতীয় চার্লসকে রাষ্ট্রপতির অভিনন্দন
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও রাজা তৃতীয় চার্লস

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাজা তৃতীয় চার্লসকে তার ঐতিহাসিক অভিষেক উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন।

শনিবার (৬ মে) এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, মহামান্য রাজা তৃতীয় চার্লস এবং মহামহিম রাণী ক্যামিলার অভিষেক উপলক্ষে আমার আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি সম্মানিত বোধ করছি।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, আমি মহামান্য রাজার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে, আমাদের দুটি কমনওয়েলথ দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও গভীর করার অপেক্ষায় আছি।

তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তিনি (রাষ্ট্রপতি) বাংলাদেশে ঐতিহাসিক রাজকীয় সফরের জন্য রাজা তৃতীয় চার্লস এবং রানী ক্যামিলাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

তিনি রাজা তৃতীয় চার্লস এবং রাণী ক্যামিলার সুস্বাস্থ্য, সুখ ও দীর্ঘায়ু এবং যুক্তরাজ্যের গ্রেট ব্রিটেন এবং উত্তর আয়ারল্যান্ডের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

আফ/দীপ্ত সংবাদ