শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সিরাজগঞ্জ লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, রেল যোগাযোগ স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সিরাজগঞ্জ লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, রেল যোগাযোগ স্বাভাবিক
লাইনচ্যুত বগি দুটির উদ্ধার কাজ চলছে

সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনে মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর বগি দুটি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৫ মে) ৪২ মিনিটের চেষ্টায় রাত ৮টা ২০ মিনিটে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিলিজ ট্রেন আসার পর ৪২ মিনিটের চেষ্টায় রাত ৮টা ১২ মিনিটে লাইনচ্যুত বগি দুটির উদ্ধার কাজ শেষ হয়।

এর আগে দুপুর পৌনে ২টার দিকে উল্লাপাড়া স্টেশন এলাকায় একটি মালবাহী ট্রেন ঘুরানোর সময় ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। উভয় পাশে আটকা পড়ে পাঁচটি ট্রেন।

পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী–২ বীরবল মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিলিজ ট্রেনটি উল্লাপাড়া স্টেশনে এসে পৌঁছায়। এরপর তাদের ৪২ মিনিটের চেষ্টায় রায় ৮টা ১২ মিনিটে লাইনচ্যুত বগি দুটি উদ্ধার করা হয়। তারপরই ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আফ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।