শিরোনাম
কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীরসপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা করে সময় দিন দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটক সমাগমের প্রত্যাশা বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই বড় দুই তারকা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর
দীপ্ত নিউজ
রাজনীতি

জাপান সফর সফল হওয়ায় বিএনপির গাত্রদাহ হচ্ছে: তথ্যমন্ত্রী

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
জাপান সফর সফল হওয়ায় বিএনপির গাত্রদাহ হচ্ছে: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর অধিকতর সফল হওয়ায় বিএনপির গাত্রদাহ হচ্ছে। আর তাই তারা এ বিষয়ে সর্বোচ্চ মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (৫ মে) বিকেলে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের মাল্টিপারপাস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মন্ত্রী একথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। এখান থেকেই ১৯৭১ সালের ২৭ মার্চ বঙ্গবন্ধুর পক্ষে মেজর জিয়া স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিলেন। যা নিয়ে বিএনপি নানা সময়ে অনেক কথা বলেছে। কিন্তু গেল ৫৯ বছরে তারা বেতারের উন্নয়নে কোন উদ্যোগ গ্রহণ করেনি।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বেতারের উন্নয়নে কাজ শুরু করেছে। কিছুদিনের মধ্যে এখানে একটি ৬ তলা ভবন নির্মাণ করা হবে। পরবর্তীতে সেটিকে ২৯ তলায় রুপ দেয়া হবে। যেখানে আধুনিক সব সুযোগ সুবিধা থাকবে। আর এরমধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা ও ইতিহাস বিকৃতিকে চরমভাবে রুখে দেয়া যাবে বলেও জানান মন্ত্রী।

এর আগে মন্ত্রী বেতার ভবনের খালি জায়গা পরিদর্শন করেন। এসময় বেতারের কর্মকর্তারাসহ নানা শ্রেণি–পেশার লোকজন উপস্থিত ছিলেন।

 

এমি/দীপ্ত সংরাদ