শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ফ্রেঞ্চ ফ্রাইস হতে পারে অবসাদ-বিষণ্ণতার কারণ (ভিডিওসহ)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ফ্রেঞ্চ ফ্রাইস হতে পারে অবসাদ-বিষণ্ণতার কারণ (ভিডিওসহ)
ফ্রেঞ্চ ফ্রাইস। ছবি: সংগৃহীত

ফ্রেঞ্চ ফ্রাইস, বিশ্বজুড়ে অন্যতম জনপ্রিয় একটি খাবার। বিশেষত শিশু ও তরুণদের কাছে এটি অনেক লোভনীয় খাবার। পথের ধারের দোকানে কিংবা রেস্তোরাঁয় বসে গল্প করতে করতে একটি–দুটি করে ফ্রেঞ্চ ফ্রাই মুখে দেওয়ার মজাই আলাদা।

তবে সম্প্রতি ফ্রেঞ্চ ফ্রাইস বা আলু ভাজা খাওয়া মানসিক বিষন্নতার কারণ হতে পারে বলে জানিয়েছেন চীনের একদল গবেষক। এক প্রতিবেদনে তারা বলছেন, এসব খাবার উদ্বেগের ঝুঁকি শতকরা ১২ ভাগ, আর হতাশার ঝুঁকি বাড়াতে পারে শতকরা ৭ ভাগ পর্যন্ত।

১১ বছরের বেশি সময় ধরে ১ লাখ ৪০ হাজারের বেশি মানুষের তথ্য বিশ্লেষণ করেছেন গবেষকেরা। এতে দেখা গেছে, ভাজাপোড়া খাবার নিয়মিত খান এমন ৮ হাজার ২৮৪ জন উদ্বেগে ভুগছেন। আর বিষন্নতা–অবসাদে ভুগছেন ১২ হাজার ৭৩৫ জন।

সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, ঘন ঘন ভাজাপোড়া খাওয়া, বিশেষত ডুবো তেলে ভাজা আলু খাওয়া শারীরিক–মানসিক ক্ষতির কারণ হতে পারে। এসব খাবার উদ্বেগের ঝুঁকি শতকরা ১২ ভাগ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। হতাশা–বিষন্নতা–অবসাদের ঝুঁকি বাড়াতে পারে শতকরা ৭ ভাগ পর্যন্ত। কম বয়সী গ্রাহকদের মধ্যে এ ধরনের ঝুঁকি বেশি।

মোটা হয়ে যাওয়া, কোলেস্টেরল বেড়ে যাওয়া, উচ্চ রক্তচাপসহ স্বাস্থ্যগত নানা সমস্যা, এর সাথে সরাসরি সম্পৃক্ত। তবে পুষ্টি বিশেষজ্ঞদের মতে, ভাজাপোড়া খাবার খাওয়া মানসিক স্বাস্থ্য নিয়ে সমস্যায় ভোগার প্রধান কারণ, তা বলা যাচ্ছে না। এ নিয়ে আরও গবেষণার প্রয়োজন।

এফএম/দীপ্ত সংবাদ