শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সিরাজগঞ্জে যমুনার তীরে স্থাপন হলো ‘মুক্তির সংগ্রাম’ ভাস্কর্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সিরাজগঞ্জে যমুনার তীরে স্থাপন হলো ‘মুক্তির সংগ্রাম’ ভাস্কর্য
‘মুক্তির সংগ্রাম’ ভাস্কর্য

সিরাজগঞ্জে যমুনা নদীর তীরে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে স্থাপন করা হলো ভাস্কর্য “মুক্তির সংগ্রাম“।

সোমবার (১ মে) বিকেল ৫টায় যমুনা নদীর তীরে হার্ড পয়েন্ট এলাকায় এ ভাস্কর্যটির শুভ উদ্বোধন করেন দেশের বরেণ্য ভাস্কর হামিদুজ্জামান খান।

ভাস্কর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ–মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও শিক্ষাবিদ ড. জাফর ইকবাল।

জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ আজম, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল হাসান, সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল প্রমূখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদারসহ সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমানসহ সকল কর্মকর্তাগণ।

যমুনা নদীর তীরে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে পাউবোর অর্থায়নে ৬৬ লাখ টাকা ব্যয়ে এই ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে।

আফ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।