শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চট্টগ্রামে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চট্টগ্রামে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

 

চট্টগ্রামে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (২৮ এপ্রিল ) রাতে নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার সীমান্তবর্তী কালিকাবর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাখাওয়াত ময়মনসিংহ জেলার মহেলাকান্দা ইউনিয়নের মুচডেঙ্গা গ্রামের মো. মকবুল হোসেনের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানায় গত ২৫ এপ্রিল চট্টগ্রাম নগরীর বন্দর থানার কলসীদীঘির পাড় এলাকার একটি ভাড়া বাসা থেকে রিনা আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।ওই ঘটনার পর স্বামী পলাতক থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হয়, ভিকটিমের স্বামী তাঁকে শ্বাসরোধে হত্যা করে লাশ বাসার ভেতরে রেখে পালিয়ে গেছেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার পর র‌্যাব আসামিকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি চালায়। একপর্যায়ে র‌্যাব-১৩-এর সহায়তায় নেত্রকোনার দুর্গম সীমান্তবর্তী এলাকা থেকে তাকে আটক করে।

র‌্যাবের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানান, পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর সে পালিয়ে যায় । তাঁকে বন্দর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত গৃহবধূ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পূর্ব গহিরা গ্রামের মৃত নূর আহাম্মদের মেয়ে সে চট্টগ্রাম নগরীর কেইপিজেডে জিএমএস কারখানায় কর্মরত ছিলেন। স্বামীর সঙ্গে চট্টগ্রাম নগরীতে কলসীদীঘি এলাকার হাজি মাহমুদ মিয়া কলোনিতে ভাড়া থাকতেন।

 

আল/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।