শিরোনাম
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বিচার প্রার্থীরা বিচার না পেলে আদালতে প্রতি বিশ্বাস হারাবে: প্রধান বিচারপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিচার প্রার্থীরা বিচার না পেলে আদালতে প্রতি বিশ্বাস হারাবে: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বিচার প্রার্থীরা যদি দীর্ঘদিন আদালতে বিচার না পায় তাহলে আদালতের প্রতি তাদের বিশ্বাস হারাবে।

বুধবার (২৬ এপ্রিল) দুপুর সাড়ে ৩টায় টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালত এবং চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত চত্বরে ন্যায়কুঞ্জ নির্মাণ স্থান পরিদর্শন ও ভিত্তি প্রস্তুর স্থাপন শেষে এ কথা বলেন তিনি।

এ সময় প্রধান বিচারপতি বলেন, মামলার জট আমাদেরকে চিন্তিত করেছে। মামলা যেন একটা সহনীয় পর্যায়ে থাকে তার জন্যে বিচারকরা চেষ্টা করে যাচ্ছেন। মামলা সহনীয় পর্যায়ে রাখতে তিন বিচারপ্রার্থীসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আব্দুল আহাদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ মাহবুবুর রহমান ও টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সাউদ হাসান, জেলা প্রশাসক জসিম উদ্দীন হায়দার ও পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারসহ হাইকোট বিভাগের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী দায়িত্ব গ্রহণের পর দেশের ৬৪ জেলায় আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জ স্থাপনের উদ্যোগ নেন। এর উদ্দেশ্যে হল বিচারপ্রার্থী জনগণ ন্যায় বিচারের জন্য আদালত প্রাঙ্গণে এসে যাতে স্বস্তিতে বিশ্রাম নিতে পারে।

 

এমি/দীপ্ত

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।