শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রানা প্লাজা ট্র্যাজেডির ১০ বছর পূর্ণে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা স্বজনদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রানা প্লাজা ট্র্যাজেডির ১০ বছর পূর্ণে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা স্বজনদের

ঢাকার সাভারে রানা প্লাজা ট্র্যাজেডির ১০ বছর পূর্ণে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন স্বজন ও শ্রমিকসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা।

সোমবার (২৪ এপ্রিল) সকালে সাভার বাসস্ট্যান্ডে রানা প্লাজার সামনের স্মৃতিস্তম্ভ বেদিতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় নিহত শ্রমিকের পরিবার ও স্বজনদের অশ্রুজলে সিক্ত হয় চারপাশ।

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টসহ বেশ কয়েকটি শ্রমিক সংগঠন একে একে ফুল দিয়ে নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।

রানা প্লাজায় ফুল দিয়ে নিহতদের স্মরণে ব্যানার হাতে ফুল দিয়ে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানোর সময় চোখের জলে স্মৃতিচারণা করেন আহত শ্রমিক ও স্বজনরা।এর আগে তিনদিন যাবত চারদফা দাবিতে অনশন করছেন রানা প্লাজায় আহত কয়েকজন শ্রমিক।

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহ–সভাপতি জলি তালুকদার বলেন, ১০ বছর আগে এই দিনে সহস্রাধিকের বেশী শ্রমিক ভবনের নিচে চাপা পড়ে মারা গেলেও এখনও নিহত শ্রমিক পরিবারের ক্ষতিপূরণ ও পুনর্বাসন এবং রানা প্লাজার নৃসংস হত্যাকান্ডের এখন বিচার হয়নি।উল্টো কিছুদিন পূর্বে রানার জামিন হলে আমরা বিরোধিতা করে জামিন স্থগিত করেছি।

উল্লেখ্য,২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে ঘটনাস্থলে ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ১ হাজার ১৩৮ জন শ্রমিক। এ ছাড়া আহত হন সহস্রাধিকের বেশি শ্রমিক।

এফএম/দীপ্ত সংবাদ