শিরোনাম
জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতা বহিষ্কার অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কক্সবাজার রিসোর্টে ছেলে, মেয়ে ও নাতির মৃত্যু‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’ নুডলস খেয়ে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু! ঢাকা-রিয়াদ রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট স্থগিত অগ্নিকাণ্ডের ঘটনায় টুপটুপ রিসোর্ট ম্যানেজার আটক প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন কক্সবাজার রিসোর্টে আগুনপুড়ে মারা গেলেন একই পরিবারের ৬ জন, লাফ দিয়ে বাঁচলেন আশিকুল কুড়িগ্রামে ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চট্টগ্রামে দুর্বৃত্তের হামলায় এক সাংবাদিকসহ আহত ২

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
চট্টগ্রামে দুর্বৃত্তের হামলায় এক সাংবাদিকসহ আহত ২
গুলিবিদ্ধ এস এম কামরুল ইসলাম

চট্টগ্রামে দুর্বৃত্তের হামলায় এক সাংবাদিকসহ দুই জন গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার এওচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর–পশ্চিম গাটিয়াডেঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন গাটিয়াডেঙ্গার মদিনা নগর এলাকার বাসিন্দা ইংরেজি দৈনিক দ্য ডেইলি ইভিনিংয়ের চট্টগ্রাম ব্যুরো প্রধান এস এম কামরুল ইসলাম ও উত্তর–পশ্চিম গাটিয়াডেঙ্গা এলাকার আব্দুর রহিমের ৫ বছরের শিশু পুত্র মোহাম্মদ রাফি।

আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে দুই জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। চমেক হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন শিশুটির অবস্থা গুরুতর। তার শরীরে গুলি লেগেছে। সেই সঙ্গে কামরুল ইসলামের শরীরেও গুলি লেগেছে। তাদের চিকিৎসা চলছে।

সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ ইয়াছির আরাফাত বলেন, রবিবার দুপুর ১টার দিকে গাটিয়াডেঙ্গা এলাকায় শামসুল ইসলামের চায়ের দোকানে বসে কথা বলছিলেন কামরুল। এ সময় মুখোশধারী ১০–১২ জন দুর্বৃত্ত কামরুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে কামরুল ও দোকানের ভেতরে থাকা রাফি গুলিবিদ্ধ হন। রাফি দোকানি শামসুল ইসলামের নাতি। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এফএম/দীপ্ত সংবাদ