শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ঢাকা-কক্সবাজার রুটে চলবে নতুন ট্রেন, দেখে নিন সূচি অরুণাচলের ৬-৭ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনা সেনারা ‘পিতা তার কন্যাকে পশু থেকে রক্ষা করার জন্য মেগাটনের থাপ্পর মারার ক্ষমতা রাখে’ সাফের দল ঘোষণা করল বাংলাদেশ, ডাক পেলেন রোনান সুলিভান মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ পোলার্ড বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে এনআইডি সংশোধনের ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৮ ইউনিট ধর্মীয় প্রতিষ্ঠানে অনৈতিকতা ধামাচাপা দেওয়া দ্বিগুণ ক্ষতিকর: আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত
বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে ঈদের জামাত

প্রতি বছরের মতো এবারও বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় ঐতিহ্যবাহী এই মসজিদে বাগেরহাটের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। পরে সকাল ৮টায় দ্বিতীয় এবং সাড়ে ৮টায় সর্বশেষ জামাত অনুষ্ঠিত হয়।

প্রথম জামাতে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমানসহ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন।

ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাতে ইমামতি করেন বাগেরহাট আলিয়া (কামিল) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ। দ্বিতীয় জামাতে ইমামতি করেন ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা হেলাল উদ্দিন। তৃতীয় এবং সর্বশেষ জামাতে ইমামতি করেন বাগেরহাট শহরের সিঙ্গাইড় জামে মসজিদের ইমাম মাওলানা মোজাহিদুল ইসলাম।

নামাজ শেষে মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি কামনাসহ সারা বিশ্বের শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইট ষাটগম্বুজ মসজিদে ঈদের জামায়াতের মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খখলা বাহিনীর বিপুল সংখক সদস্য নিয়োজিত ছিলেন।

ঈদের নামাজ শেষে ঐতিহ্যবাহী এই মসজিদে আগত মুসল্লিদের মাঝে বাগেরহাট–২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় এর পক্ষ থেকে মিষ্টি বিতারণ করা হয়।

বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, বাগেরহাট জেলার প্রধান ঈদের নামাজ ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণভাবে আগত মুসল্লিরা ঈদের জামাত আদায় করেছেন।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।