শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

দক্ষিণ চট্টগ্রামের ৬০ গ্রামে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দক্ষিণ চট্টগ্রামের ৬০ গ্রামে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
ঈদুল ফিতরের নামাজ আদায়। ছবি: সংগৃহীত

দক্ষিণ চট্টগ্রামের ৬০ গ্রামে আজ পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় ও ঈদ উৎসব পালন করেছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা। শুক্রবার (২১ এপ্রিল) সকালে নামাজ শেষে এসব গ্রামে ঈদ উদযাপন করেন ছিল–ছিলায়ে আলীয়া জাঁহাগিরিয়া তরিকার ভক্তরা।

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা দীর্ঘ ২০০বছর ধরে রুইয়াতিল হেলাল বিষয়ক ফতোয়ার ভিত্তিতে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর এবং চন্দ্রোদয় নির্ভর ইসলামী সব ইবাদত ও অনুশাসন পালন করে আসছেন।

এরই ধারাবাহিকতায় শুক্রবার সকাল নয়টায় কাঞ্চননগর জাঁহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফ ময়দানে দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা শাহ সূফি মুহাম্মদ আলী শাহ্ এর ইমামতিতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। পরে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।

এসময় শাহাজাদা মতি মিয়া মনছুর, আবদুস শুক্কুর, আবদুর রহিম বাদশাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এফএম/দীপ্ত সংবাদ