শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ইয়েমেনে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে পদদলনে মারা গেলেন ৮৫ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইয়েমেনে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে পদদলনে মারা গেলেন ৮৫ জন
পদদলনে হতাহতের ঘটনার পর ঘটনাস্থলে পড়ে রয়েছ ছিন্ন-বিচ্ছিন্ন কাপড়

ইয়েমেনে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে পদদলিত হয়ে অন্তত ৮৫ জনের প্রাণ গেছে। এছাড়া পদদলিত হয়ে কমপক্ষে আরও ৩২২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

চলমান রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ত্রাণ বিতরণের সময় পদদলনে হতাহতের এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

সানার হুতি প্রশাসনের এক নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে হতাহতের সংখ্যা নিশ্চিত করে জানিয়েছেন, বাব আল–ইয়েমেন এলাকায় পদদলিত হয়ে অন্তত ৮৫ জনে মারা গেছে এবং আহত হয়েছে আরও ৩২২ জনের বেশি। আহতদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

ধনী ব্যবসায়ীরা ত্রাণ দিচ্ছে এমন খবর পেয়ে, স্থানীয় সময় বুধবার রাজধানী সানার বাব আল ইয়েমেন এলাকায় একটি বিদ্যালয়ে জড়ো হয় অসংখ্য মানুষ। এ সময় তাদের শৃঙ্খলায় আনতে, ফাঁকা গুলি ছোড়ে হুতি বাহিনীর সদস্যরা। গুলি বিদ্যুতের তারে লাগলে ব্যাপক বিস্ফোরণ হয়। ফলে লোকজন ভয়ে ছত্রভঙ্গ হলে, পদদলিত হন অনেকেই।

ত্রাণ বিতরণকারীদের আটক করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

উল্লেখ্য, ২০১৪ সাল থেকেই সানা হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। সৌদি সমর্থিত ইয়েমেন সরকার এবং হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত দেড় লাখ মানুষ প্রাণ হারিয়েছে।

আফ/দীপ্ত সংবাদ