শিরোনাম
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পটুয়াখালীতে পবিত্র লাইলাতুল কদর পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পটুয়াখালীতে পবিত্র লাইলাতুল কদর পালিত
পটুয়াখালীতে শবে কদর রাতে মুসুল্লীরা ইবাদাতরত

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র লাইলাতুল কদর। মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত ৮টা থেকে আল্লাহর নৈকট্য লাভের আশায় জেলার পাঞ্জেখানাসহ ৮ হাজার ৩ শ’ ২৭ টি মসজিদে ভিড় করে ধর্মপ্রাণ মুসলমানরা।

নফল ইবাদাত নামাজ, কোরআন তেলায়াত, জিকির ও মিলাদ মাহফিলসহ ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে এ মহিমান্বিত রাতটি অতিবাহিত করেন মুসুল্লীরা। মহামান্য এ রজনীতে মুসলিম উম্মাহর শান্তি কামনায় আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়।

কোরআন নাযিলের এ রাতে আগামী বছরের সৌভাগ্য নির্ধারনে আল্লাহর কাছে দোয়া চান মুসুল্লীরা। অনেকে বাড়িতে এবং মসজিদে মসজিদে বিশেষ খাবারের আয়োজন করেন।

যূথী/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।