শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সাতক্ষীরার কালিগঞ্জে ঘরভাড়া নিয়ে জমি জবরদখল করার প্রতিবাদে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সাতক্ষীরার কালিগঞ্জে ঘরভাড়া নিয়ে জমি জবরদখল করার প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাজারগ্রামে ঘরভাড়া নিয়ে জমি জবরদখলের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলা সড়কের এমএম প্লাজার সামনে ঘণ্টাব্যাপি মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশিষ্ঠ সমাজসেবক বাজারগ্রাম রহিমপুরের মতিয়ার রহমান।

কর্মসূচিতে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য সচীব তানভির, হোসেন উজ্জ্বল, সাংগঠণিক সম্পাদক মহব্বত আলী, উপজেলা স্বেচ্ছাস্বেবক লীগের সদস্য সচিব ফারুক আহম্মেদ, সদস্য আমিনুৃর ইসলাম ও তমজিদ আহম্মেদ।

বক্তারা বলেন, ২০১৬ সালের নভেম্বর মাসে বাজারগ্রামের আশরাফ হোসেন একই এলাকার তৌহিদ আহম্মেদ বুলবুলের স্ত্রী খোদেজার কাছে ২ দশমিক ১৩ শতক জমি বিক্রি করেন। ২০১৮ সালের ২০ জানুয়ারি একই দাগের ১৪ দশমিক ৮৮ শতক জমি মতিয়ার রহমানের ছেলে মারুফ রহমানের কেনেন আশরাফের চাচাত ভাই ইফতেখারের কাছ থেকে। সম্প্রতি খোদেজা মারুফের অংশে থাকা একটি দোকান ঘর যা তারা ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিল তা জবরদখল করেছে।

এমনকি ওই জবরদখলকৃত জমিতে নতুন করে ভবন নির্মাণের চেষ্টা চালাচ্ছেন। এ নিয়ে প্রতিবাদ করায় খোদেজা নিজেদের দোষ ঢাকতে একের পর এক মিথ্যাচার করে চলেছেন। মানববন্ধন থেকে খোদেজা ও তার স্বামী তৌহিদ আহম্মেদ বুলবুল এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এফএম/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।