শিরোনাম
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাণীনগরে ২০কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের পাঠাতন উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাণীনগরে ২০কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের পাঠাতন উদ্ধার
কষ্টিপাথরের পাঠাতন

নওগাঁর রাণীনগরে বাড়ীর ভিত খননের সময় মাটির নিচ থেকে প্রায় ২০কোটি টাকা মূল্যের শিবলিঙ্গ রাখার একটি কথিত কষ্টিপাথরের পাঠাতন উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার ভান্ডারগ্রাম রামজীবনপুর গ্রাম থেকে এই পাঠাতন উদ্ধার করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, উপজেলার ভান্ডার গ্রাম রামজীবনপুর গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে শাহিন আলম বাড়ী নির্মাণের জন্য ভিত খনন করছিলেন। এসময় মাটির নিচ থেকে একটি ধুসর রঙ্গের কথিত কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গ রাখার গোলাকৃতি পাঠাতন দেখতে পায়।

এ ঘটনাটি থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে পাঠাতনটি উদ্ধার করে নিয়ে আসে। প্রায় ৬৪ কেজি ওজনের ওই পাঠাতনের মূল্য প্রায় ২০কোটি টাকা হবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পাঠাতনটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে কাছে হস্তান্তর করা হবে।

এফএম/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।