শিরোনাম
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নওগাঁ জেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নওগাঁ জেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত
দোয়া মাহফিল

নওগাঁ জেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে জেলা প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিক ছোটনের সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।

সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে দেশের সার্বিক মঙ্গল কামনা করে, বঙ্গবন্ধুর পরিবারের শহীদ হওয়া সকল শহীদ, জাতীয় চার নেতা ও দেশের তরে আত্মদানকারী সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন একুশে টিভি ও মাই টিভির প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

প্রধান অতিথি ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বলেন, আমরা আরো একটি বাংলা বছরকে বিদায় জানিয়ে নতুন একটি বছরকে বরণ করলাম। তাই পুরাতন বছরের সঙ্গে নিজেদের মধ্যকার সকল বিভেদকে বিদায় জানিয়ে নতুন বছরের সঙ্গে একাত্ম ঘোষণা করে আগামীর স্মার্ট বাাংলাদেশ বির্নিমাণের লক্ষ্যে আসন্ন জাতীয় নির্বাচনে আবারো উন্নয়নের প্রতিক নৌকা হয়ে কাজ করার আহ্বান জানান। স্মার্ট বাংলাদেশ বির্নিমাণ করতে একমাত্র আওয়ামী লীগ সরকারই সক্ষম। তাই আগামীতেও মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর আসনে বসানোর কোন বিকল্প নেই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাহবুবুল হক কমল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাছিম আহমেদ, ভাইস চেয়ারম্যান ইলিয়াছ রেজা তুহিন, মুক্তিযোদ্ধা গোলাম সামদানী প্রমুখ।

অনু/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।