শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ঢাকা-কক্সবাজার রুটে চলবে নতুন ট্রেন, দেখে নিন সূচি অরুণাচলের ৬-৭ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনা সেনারা ‘পিতা তার কন্যাকে পশু থেকে রক্ষা করার জন্য মেগাটনের থাপ্পর মারার ক্ষমতা রাখে’ সাফের দল ঘোষণা করল বাংলাদেশ, ডাক পেলেন রোনান সুলিভান মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ পোলার্ড বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে এনআইডি সংশোধনের ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৮ ইউনিট ধর্মীয় প্রতিষ্ঠানে অনৈতিকতা ধামাচাপা দেওয়া দ্বিগুণ ক্ষতিকর: আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মানিকগঞ্জে নকল প্রসাধনী বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মানিকগঞ্জে নকল প্রসাধনী বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মানিকগঞ্জে ভ্যাট ফাঁকি দিয়ে নকল প্রসাধনী বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদফতর। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

অভিযানে আয়েশা আবেদ কসমেটিকসকে ১৫ হাজার, ইভা ফ্যাশন অ্যান্ড কালেকশনকে ৫ হাজার ও সাজ কসমেটিকসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ভ্যাট ফাঁকি দিয়ে পণ্য বিক্রি নিষিদ্ধ এবং নকল প্রসাধনী বিক্রির অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নকল পণ্যগুলো ধ্বংস করা হয়েছে এবং বাকি ব্যবসায়ীদের সতর্কবার্তাও দেওয়া হয়েছে।

জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। সদর উপজেলা প্রশাসনের স্যানিটারি ইন্সপেক্টর ও ৩৬ আনসার ব্যাটালিয়ন সদস্যরা অভিযান পরিচালনায় সহায়তা করেন বলেও জানান তিনি।

 

এমি/দীপ্ত

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।