শিরোনাম
ভারত,পাকিস্তান, শ্রীলংকার তুলনায় বাংলাদেশের ঋণের হার কম পূর্বনির্ধারিত স্থানেই কৃষি বিশ্ববিদ্যালয় চান শরীয়তপুরবাসী প্রতিমা বিসর্জন শেষে নদে পড়ে নিখোঁজ, ৪১ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অটোরিকশায় মাইকিং, গ্রেপ্তার ২ ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করল সাংবাদিক রিয়াদে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন শামা ওবায়েদ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নোয়াখালীতে দ্বিগুণ লাভে পণ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

আল আমিন
আল আমিন
প্রকাশ:
নোয়াখালীতে দ্বিগুণ লাভে পণ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ক্রয়মূল্য থেকে দ্বিগুণ লাভে জুতা,পাঞ্জাবি এবং শাড়ি বিক্রির অপরাধে নোয়াখালী জেলা শহর মাইজদীর সুপার মার্কেটের ৩ টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। একই সাথে অপর ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সর্তক করা হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) দুপুরে নোয়াখালী সুপার মার্কেটে এ অভিযান পরিচালনা করেন, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারি পরিচালক মো. কাউসার মিঞা। অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী ও সুধারাম মডেল থানা পুলিশ।

সহকারি পরিচালক মো. কাউসার মিঞা বলেন, ইদকে পুঁজি করে নোয়াখালী শহরের বিভিন্ন শপিংমলে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মূল্যে ইদের জামা-কাপড়সহ প্রয়োজনীয় পণ্য বিক্রি করছেন। এমন সংবাদের ভিত্তিতে শহরে অভিযান চালানো হয়। অভিযানের সময় নোয়াখালী সুপার মার্কেটের অ্যাবি, গেইট মহল সুজ ও গালিব গার্মেন্টস এ অভিযোগের সত্যতা মিলে। যার মধ্যে অ্যাবি ও গেট মহল সুজ নামের দুটি জুতার দোকানে ৬৯০ থেকে ৭০০ টাকা দরে কেনা প্রতি জোড়া জুতা ১৩৫০ থেকে ১৪০০ টাকা বিক্রি করে আসছিল।

অপরদিকে একই মার্কেটের গালিব গার্মেন্টস নামের একটি কাপড় দোকানে প্রতিটি কাপড় ও পাঞ্জাবি ক্রয়ের থেকে ৮০ থেকে ৯০ ভাগ বেশি মূল্যের স্টিকার লাগিয়ে বিক্রি করছে।

প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ অভিযোগ প্রমাণ হওয়ায় জুতা দোকানগুলোতে যথাক্রমে ৫ হাজার করে ১০ হাজার এবং কাপড় দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে তাদের ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

 

এমি/দীপ্ত

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।