শিরোনাম
গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজশাহী আসছেন মঙ্গলবার, ব্যাপক প্রস্তুতি ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৫১ নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফেসবুক স্ট্যাটাসসালাউদ্দিন আহমেদের ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের: হাসনাত আবদুল্লাহ পূজার ছুটিতে দীপ্ত প্লেতে ৫০ টাকায় মাইক্রো ড্রামা, ১০০ টাকায় সিনেমা ‘আল্লাহ, আমাকে খাবার দাও’— আকুতি জানানো সেই সাজুর স্ত্রী আর নেই দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি: ইশরাক মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, পাবেন না যারা সৌদি আরবের ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নোয়াখালীর সুবর্ণচরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
নোয়াখালীর সুবর্ণচরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক যুবকের বিরুদ্ধে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (১০ এপ্রিল) দুপুরে যুবক আরাফাতকে স্থানীয় লোকজন আটক করে।

গ্রেপ্তারকৃত আরাফাত হোসেন (১৯) পশ্চিম চরজব্বার গ্রামের বাসিন্দা। ঘটনায় ঘটনাস্থল থেকে আরাফাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। গ্রেপ্তারকৃত আরাফাতকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত আরাফাত একই এলাকার হওয়ার সুবাধে ওই কিশোরীকে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে প্রায় উত্যক্ত করত। বিভিন্ন সময় তাকে কু–প্রস্তাব দিয়ে ব্যর্থ হয় আরাফাত। বিষয়টি ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে আরাফাতের পরিবার ও আত্মীয়–স্বজনকে জানানোর পরও কোন সমাধান হয়নি।

পরিবারকে জানানোর পর ক্ষিপ্ত হয়ে উঠে আরাফাত, এর জের ধরে গত রবিবার সকাল ১০টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে ছাত্রীটির গতিরোধ করে তাকে কৌশলে নিজেদের বসত ঘরে নিয়ে যায় আরাফাত। সেখানে নিয়ে জোর পূর্বক তাকে ধর্ষণ করে আরাফাত।

এসময় ভুক্তভোগী ছাত্রী চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার ও আরাফাতকে আটক করে। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানানোর পর তাদের সহযোগিতায় অভিযুক্তকে পুলিশে সোপর্দ করা হয়।

চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন বলেন, এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা আয়েশা খাতুন বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

মামলায় একমাত্র অভিযুক্ত আসামি আরাফাতকে স্থানীয়দের সহযোগিতায় গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। নির্যাতিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আফ/দীপ্ত সংবাদ