দীপ্ত নিউজ
ক্রিকেট

প্রথম সেশনে ৩ উইকেট শিকার করে লাঞ্চ বিরতিতে টাইগাররা

আল আমিন
আল আমিন
প্রকাশ:
প্রথম সেশনে ৩ উইকেট শিকার করে লাঞ্চ বিরতিতে টাইগাররা
বাংলাদেশ

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম সেশনে ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট শিকার করলো বাংলাদেশের বোলাররা।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে টেস্টের প্রথম সেশনের মধ্যাহ্ন–বিরতি পর্যন্ত ২৬ ওভারে ৩ উইকেটে ৮৬ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ৪ ওভারে বিনা উইকেটে ১৩ রান তুলে ক্যারিবীয়রা।

পঞ্চম ওভারের প্রথম বলে ওয়েস্ট ইন্ডিজ ওপেনার ব্রান্ডন কিংকে ৯ রানে বোল্ড করেন বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ।

কিংয়ের বিদায়ে ক্রিজে এসে বেশিক্ষণ টিকতে পারেননি কাভেম হজ। ১ রান করে বাংলাদেশের আরেক পেসার হাসান মাহমুদের বলে বোল্ড হন তিনি।

নবম ওভারে বাংলাদেশকে তৃতীয় সাফল্য এনে দেন তাসকিন। ওপেনার জশুয়া ডা সিলভাকে ১২ রানে বিদায় দেন তিনি।

২৭ রানে ৩ উইকেট পতনের পর প্রতিরোধ গড়ে তুলেন অভিষিক্ত কেভিন উইকহ্যাম ও আমির জাঙ্গু। চতুর্থ উইকেটে ১০৬ বলে ৫৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিনের প্রথম সেশন শেষ করেন তারা। উইকহ্যাম ২৭ ও জাঙ্গু ৩২ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশের তাসকিন ২টি ও হাসান ১টি উইকেট নিয়েছেন।