শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
বিনোদন

ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে
পাকিস্তানি অভিনেতা বিলাল আব্বাস খান।

 

পাকিস্তানি অভিনেতা বিলাল আব্বাস খানকে ঢাকায় দেখার সুযোগ পেতে যাচ্ছেন বাংলাদেশের ভক্তরা। আগামী ৬ নভেম্বর চার দিনের সফরে বাংলাদেশে আসার কথা রয়েছে জনপ্রিয় এই অভিনেতার।

‘পাকিস্তান লাইফস্টাইল এক্সিবিশন’ এবং ‘পাকিস্তানি ওয়েডিং অ্যান্ড ফুড ফেস্টিভ্যাল’–এ বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন তিনি।

সম্প্রতি ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ ধারাবাহিকে হানিয়া আমিরের সঙ্গে জুটি বেঁধে দর্শকদের নজর কেড়েছেন বিলাল। সিরিয়ালটি ঘিরে বাংলাদেশের দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। সেই জনপ্রিয়তার মধ্যেই এবার সরাসরি ঢাকা আসছেন এই পাকিস্তানি তারকা।

রাজধানীর গুলশান–১–এর গুলশান শুটিং ক্লাবে ৪ থেকে ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে পাঁচ দিনব্যাপী ‘পাকিস্তান লাইফস্টাইল এক্সিবিশন’ ও ‘পাকিস্তানি ওয়েডিং অ্যান্ড ফুড ফেস্টিভ্যাল’।

আয়োজনে পাকিস্তানের ঐতিহ্যবাহী পোশাক, জীবনধারা, বিয়ের সংস্কৃতি ও বিভিন্ন ধরনের খাবার তুলে ধরা হবে।

আয়োজনটি ৪ নভেম্বর শুরু হলেও বিলাল আব্বাস খান ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত প্রদর্শনী প্রাঙ্গণে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। ফলে নির্ধারিত সময়ে আয়োজনে অংশ নেওয়া দর্শকেরা প্রিয় অভিনেতাকে কাছ থেকে দেখার সুযোগ পেতে পারেন।

বিলালের বাংলাদেশ সফরের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ সিরিয়ালের দর্শকদের কাছে তার এই সফর বাড়তি আগ্রহ তৈরি করেছে।

তথ্য: এনপিবি নিউজ

 

এসএ

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।