শিরোনাম
প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক যমুনা সার কারখানার উৎপাদন ফের বন্ধ জাপান সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা ১ নভেম্বর পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্ট মার্টিন গোপালগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় বাবা ও মেয়ে নিহত ইংল্যান্ডকে টপকে সপ্তম স্থানে আফগানিস্তান, বাংলাদেশ কত নম্বরে?
দীপ্ত নিউজ
রাজধানী

যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

রাজধানীবাসীকে একটি বাসযোগ্য নগরী উপহার দিতে যে কোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

রবিবার (২৫ অক্টোবর) বিকালে রাজধানীর মগবাজারে সামাজিক সংগঠন ‘ফুটস্টেপ‘-এর উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, আধুনিক একটি নগরী উপহার দেয়াই বর্তমান সরকারের লক্ষ্য। রাজধানীবাসীকে একটি বাসযোগ্য নগরী উপহার দিতে যে কোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে।

তিনি বলেন, আমরা বারবার বলছি, যেখানে উচ্ছেদ হবে, সেখানে ফুটপাতে আর কোনো ব্যবসায়ী অবৈধভাবে বসতে পারবেন না। আমরা মিরপুরকে উদ্ধার করেছি। যত বাধাই আসুক না কেন, নগর উন্নয়নের মধ্য দিয়ে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

তিনি আরও বলেন, ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গায় খাল খনন থেকে শুরু করে নগরকে আধুনিকায়ন করার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রতিটি জোনে বর্জ্য ব্যবস্থাপনা ও সবুজায়নের কাজ চলমান রয়েছে।

শফিকুল ইসলাম বলেন, আমি ফুটস্টেপস–কে ধন্যবাদ জানাই। তারা দীর্ঘদিন ধরে এই নগরের উন্নয়ন এবং নগরকে পরিচ্ছন্ন ও সবুজ রাখার জন্য যে পরিকল্পনা করেছে, সেই পরিকল্পনার অংশ হিসেবে যতগুলো প্রোগ্রাম রয়েছে, সেগুলো অবিলম্বে বাস্তবায়নের জন্য প্রতিনিয়ত কাজ করছে।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।