
সকালে অনুশীলন করিয়ে রাতেই চাকরি হারালেন আশরাফুল

টাইগারদের সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের কারণে চাকরি হারালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ ও সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
শনিবার (২৪ অক্টোবর) সকালেও ব্যাটারদের নিয়ে কাজ করেন জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। তবে এ দিন রাতেই জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়ার ঘোষণা আসে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আশরাফুলকে ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে বিসিবি। নতুন ব্যাটিং কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দীন।
২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন আশরাফুল। এক বছরেরও কম সময়ের মধ্যে সেই দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। তবে কেন ব্যাটিং কোচের পদে পরিবর্তন আনা হয়েছে, সংবাদ বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করেনি বিসিবি।






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।