
‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ

শীত মৌসুমকে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে ইলেকট্রনিক্স জায়ান্ট ও সুপারব্র্যান্ড ওয়ালটন বহুল প্রতীক্ষিত ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন–২৫’।
পূর্বের ধারাবাহিকতায় এই সিজনেও ক্রেতাদের বিশেষ সুবিধা দিতে ঘোষণা করা হয়েছে ‘ওয়ালটন হাউসফুল অফার’। এর আওতায় ওয়ালটন ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই ক্রেতারা পেতে পারেন ঘরভর্তি পণ্য ফ্রি। এছাড়া রয়েছে বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত আকর্ষণীয় উপহার পাওয়ার সুযোগ।
এই ক্যাম্পেইনের সুবিধাগুলো ক্রেতারা উপভোগ করতে পারবেন আগামী ৩১ ডিসেম্বর, ২০২৬ তারিখ পর্যন্ত।
সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন–২৫‘ এর উদ্বোধন করা হয়।
ক্যাম্পেইনের উদ্বোধনী দিনেই (১৭ অক্টোবর) প্রথম সৌভাগ্যবান বিজয়ী হিসেবে খুলনার ডাকবাংলা ওয়ালটন প্লাজা থেকে ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেয়েছেন গৃহিণী শতরূপা বিশ্বাস।
তার পাওয়া ফ্রি পণ্য উপহারের তালিকায় রয়েছে– ফ্রিজ, এয়ার কন্ডিশনার, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস হব, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, লাইট, রুম হিটার, স্মার্টফোন এবং সাউন্ডবারসহ নিত্যপ্রয়োজনীয় নানা পণ্য।
একটি ফ্রিজ কিনে এতগুলো পণ্য একসঙ্গে উপহার পেয়ে শতরূপার পরিবারে এখন উৎসবের আমেজ। সেইসঙ্গে ওয়ালটনের ঘরভর্তি পণ্য ফ্রি পাওয়ার এই সংবাদে তার এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য।
অনুষ্ঠানে ডিজিটাল মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেন ওয়ালটন হাই–টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চেয়ারম্যান এস এম শামছুল আলম, ভাইস–চেয়ারম্যান এস এম আশরাফুল আলম এবং ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম।
ওয়ালটন চেয়ারম্যান এস এম শামছুল আলম গ্রাহকসন্তুষ্টি, পণ্যের সর্বোচ্চ গুণগত মান ও সেবার উৎকর্ষ বজায় রাখার ওপর বিশেষভাবে জোর দেন।
ওয়ালটন হাই–টেক ভাইস–চেয়ারম্যান এস এম আশরাফুল আলম ক্যাম্পেইনের সফল বাস্তবায়নে দেশজুড়ে ব্যাপক প্রচারণার আহ্বান জানান এবং অফারের প্রতিটি স্তরে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন– ওয়ালটন প্লাজা এমডি মো. রায়হান, ওয়ালটন হাই–টেক অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা নিলু, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান জাকির এবং ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম।
ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন– সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. শাহজালাল হোসেন লিমন, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়াও ডিজিটাল প্লাটফর্মে দেশব্যাপী ওয়ালটন প্লাজা ও ডিলার নেটওয়ার্কের প্রতিনিধিরাও অনুষ্ঠানে যুক্ত থাকেন।
উল্লেখ্য, বিক্রয়োত্তর সেবা আরও দ্রুত ও স্বয়ংক্রিয় করতে ‘ডিজিটাল কাস্টমার ডাটাবেজ’ তৈরি করছে ওয়ালটন। এর মাধ্যমে গ্রাহকের বিস্তারিত তথ্য ওয়ালটনের নিজস্ব সার্ভারে সংরক্ষিত থাকে, যার ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে সহজেই সেবা পাওয়া যায়।
এসএ






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।