শিরোনাম
ধর্মীয় সম্প্রীতি নষ্টে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে যেসব কাজ করা যাবে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি এড়াতে ১৩ নির্দেশনা ফায়ার সার্ভিসের বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজশাহী আসছেন মঙ্গলবার, ব্যাপক প্রস্তুতি ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৫১ নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ময়মনসিংহে জমজমাট ঈদ কেনাকাটা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ময়মনসিংহে জমজমাট ঈদ কেনাকাটা
ময়মনসিংহের বারী প্লাজা শপিংমল

ময়মনসিংহ শহরে জমে উঠেছে ঈদের কেনাকাটা। শহরের শপিংমল, ফুটপাত, সবখানেই চলছে জমজমাট ঈদের কেনাকাটা। দাম নিয়ে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও পছন্দের পোশাকটি কিনতে পিছপা হচ্ছেন না কেউ।

ময়মনসিংহের গাঙ্গিনাপাড় স্টেশন রোড, রামবাবু রোড, নতুন বাজার ও চড়পাড়া এলাকাসহ, নগরীর বিভিন্ন শপিংমলে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কেনাকাটা চলে ।

ঈদের আগ মুহুর্তের ভিড় এড়াতে অনেকেই সেরে ফেলছেন কেনাকাটা।

একজন ক্রেতা জানান, ‘পরে ভীর জমবে এজন্য আরকি তাড়াতাড়ি কেনাকাটা করছি।‘

ফ্যাশন হাউজগুলো গরমের বিষয়টি মাথায় রেখে এবার সুতির পাতলা কাপড়ের বিভিন্ন ডিজাইনের পোশাক বাজারে এনেছে।

এক ব্যবসায়ি জানান, যেহেতু এখন সামার সিজন তাই কটন ফ্রেব্রিক্স , ওয়েস্টার্ন সব টাইপের চাহিদা আছে।

তবে এখনো প্রত্যাশামতো বিক্রি হচ্ছে না বলে জানান দোকানিরা।

করোনা মহামারির কারণে গত দুই বছর ব্যবসায় ছিল ভাটা। এবার ক্ষতি পুষিয়ে নেওয়ার অপেক্ষা ব্যবসায়ীদের।

অনু/দীপ্ত সংবাদ