শিরোনাম
ভারত,পাকিস্তান, শ্রীলংকার তুলনায় বাংলাদেশের ঋণের হার কম পূর্বনির্ধারিত স্থানেই কৃষি বিশ্ববিদ্যালয় চান শরীয়তপুরবাসী প্রতিমা বিসর্জন শেষে নদে পড়ে নিখোঁজ, ৪১ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অটোরিকশায় মাইকিং, গ্রেপ্তার ২ ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করল সাংবাদিক রিয়াদে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন শামা ওবায়েদ
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অটোরিকশায় মাইকিং, গ্রেপ্তার ২

আল আমিন
আল আমিন
প্রকাশ:
নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অটোরিকশায় মাইকিং, গ্রেপ্তার ২

নওগাঁর মান্দা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মাইকিং এর মাধ্যমে ঘোষণা দেওয়ার অভিযোগে কাঁশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম শহীদ ও মান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল জলিল সরকারকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

এদিকে গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার কালিকাপুর ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মাইকিংয়ের ঘটনাট ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি চলমান ব্যাটারিচালিত অটোরিকশায় এক যুবক মাইক লাগিয়ে প্রকাশ্যে এই প্রচারণা চালাচ্ছে। মাইকিংয়ের শুরুতে মান্দা উপজেলাবাসীকে আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্ম ও জাতির ভাইদের আদাব ও শুভেচ্ছা জানানো হয়।

এরপর প্রচারণায় দাবি করা হয়, আওয়ামী লীগের সভাপতি ও পাঁচবারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশের মাটিতে পদার্পণ করবেন। এ সময় দলমত নির্বিশেষে তাকে স্বাগত জানানোর আহ্বান জানিয়ে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগান দিয়ে মাইকিং শেষ করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান এমন ঘটনায় রাতেই মাঠে নামে মান্দা থানা পুলিশ। উপজেলার কাশোপাড়া ইউনিয়নের মো: আসলাম হোসেন টিপুসহ কয়েকজন রাজশাহী–নওগাঁ জেলার সীমান্তবর্তি এলাকায় খোলা মাঠের রাস্তায় আগামী ডিসেম্বরে শেখ হাসিনা আসবে এই মর্মে ১৮ সেকেন্ডের একটি মাইকিং ভিডিও আপলোড করে। গতকাল রাতে এই ভিডিও জেলা পুলিশের নজরে আসা মাত্র জেলা পুলিশ কাজ শুরু করে।

এমন ঘটনায় উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের মৃত–আব্দুল জলিল প্রামাণিকের ছেলে কাঁশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. শহিদুল ইসলাম শহীদকে (৪৩) ও নবগ্রাম তালাপাড়া গ্রামের মৃত গমা সরকারের ছেলে মান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. আব্দুল জলিল সরকারকে (৫০) অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা বিষয়টি জানে মর্মে পুলিশের কাছে স্বীকার করেছে। সেই সাথে মাইকিংএ ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।

তিনি আরো জানান মাইকিং এর ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতার করতে জোর পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া জেলায় নিষিদ্ধ ঘোষিত আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা, কর্মী কিংবা সমর্থকরা অস্থিতিশীল পরিবেশের সৃষ্টির করার চেস্টা করলে তাদেরকে কঠোর হাতে দমন করা বলে হুশিয়ারী প্রদান করেন এই কর্মকর্তা।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।