
তিন দিন বন্ধ হজ পোর্টাল

রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে টানা প্রায় ৩ দিন বন্ধ থাকবে হজ পোর্টাল (hajj.gov.bd)।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১০টা থেকে পোর্টালটি সাময়িকভাবে বন্ধ রয়েছে। আগামী ২৫ অক্টোবর সকাল ৯টায় এটি পুনরায় চালু হওয়ার কথা রয়েছে।
হজ পোর্টালের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলমান থাকায় পোর্টালটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এ সময় সেবা গ্রহণে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। প্রয়োজনে ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লখ্য, হজ পোর্টাল বাংলাদেশের হজ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ অনলাইন মাধ্যম। হজযাত্রীদের নিবন্ধনসহ হজসংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা প্রদানে এই পোর্টাল ব্যবহার করা হয়।
ফলে পোর্টালটি বন্ধ থাকাকালে এর ওপর নির্ভরশীল কিছু অনলাইন সেবা সাময়িকভাবে পাওয়া যাবে না।
নির্ধারিত সময় অনুযায়ী, ২৫ অক্টোবর সকাল ৯টায় পোর্টালটি আবার চালু হওয়ার কথা রয়েছে।
এসএ






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।