শিরোনাম
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার মদিনায় পাঁচটি ড্রোন ভূপাতিতের দাবি জোটের গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা ইউল্যাব শিক্ষার্থী শাহানার সুচিকিৎসার জন্য প্রয়োজন সাড়ে ছয় লাখ টাকা খাদ্য ব্যবসায় বাধ্যতামূলক হলো নিবন্ধন ও লাইসেন্স ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ কোনো ‘দালাল’ মিডিয়া আমাকে থামাতে পারবে না: ইশরাক সব ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
দীপ্ত নিউজ
বাংলাদেশ

গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আমিত বলেছেন, সৌর বিদ্যুৎ স্থাপনের বিষয়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। আশা করা যাচ্ছে, আগামী গ্রীষ্মের আগেই এ খাত থেকে তিন–চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

তিনি বলেন, সৌর বিদ্যুৎ নিয়ে মানুষের আগ্রহের কারণে সরকারও এ ব্যাপারে নীতি সহায়তা দিচ্ছে। ফলে এ খাতে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তাও তৈরি হচ্ছে এবং নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে।

বুধবার (২১ অক্টোবর) দেশের প্রথম রাজনৈতিক কার্যালয় হিসেবে যশোর জেলা বিএনপি অফিসে সৌর বিদ্যুৎ স্থাপনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। পরে প্রতিমন্ত্রী শহরের লালদিঘি পাড়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, যশোর তথা দক্ষিণাঞ্চলের সমগ্র সেচ পাম্প গুলো সোলার প্যানেলে রূপান্তর করা হবে। এতে করে ডিজেল এবং বিদ্যুতের ওপর নির্ভরশীলতা অনেকাংশে কমে আসবে। এর ফলে কৃষকের উৎপাদন ব্যয় কমবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নীতি অনুসরণ করে প্রথমবারের মতো দেশের কোন রাজনৈতিক কার্যালয়ে সোলার প্যানেল স্থাপন করা হলো। দেশের অন্য কোন রাজনৈতিক কার্যালয়ে সোলার প্যানেল স্থাপন করা হয়েছে কি না আমার জানা নেই।

তিনি আরও বলেন, যশোর জেলা বিএনপি কার্যালয়ের সোলার প্যানেল স্থাপন দেখে অন্যান্য রাজনৈতিক দল আগ্রহী হয়ে তাদের দলীয় কার্যালয়েও এটি স্থাপন করবেন।

প্রতিমন্ত্রী বলেন, জেলা বিএনপি কার্যালয়ে যে সোলার প্যানেল স্থাপন করা হয়েছে এটা চাহিদার চেয়ে যথেষ্ট। এখান থেকে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে সে ব্যবস্থাও রাখা হয়েছে। জেলা বিএনপি নিজস্ব অর্থায়নে স্থাপন করা সোলার প্যানেলের ব্যয় আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে উঠে আসবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম ও শহিদুল বারী রবু, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্যসচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্যসচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্যসচিব শাহনেওয়াজ ইমরান প্রমুখ।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।