শিরোনাম
জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করে যাচ্ছি: আইনমন্ত্রী আমি সব সাংবাদিককে গালি দিইনি: এনায়েতুল্লাহ আব্বাসি ১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা, ২১ অক্টোবর ২০২৬
দীপ্ত নিউজ
বাংলাদেশ

আমি সব সাংবাদিককে গালি দিইনি: এনায়েতুল্লাহ আব্বাসি

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
আমি সব সাংবাদিককে গালি দিইনি: এনায়েতুল্লাহ আব্বাসি
ড. এনায়েতুল্লাহ আব্বাসি।

‘আমি সব সাংবাদিককে গালি দিইনি‘ বলে দাবি করেছেন তাহরিকে খতমে নুবুওয়্যাত বাংলাদেশের আমির ড. এনায়েতুল্লাহ আব্বাসি।

তিনি বলেন, যারা হলুদ সাংবাদিকতা করে, হিরোকে জিরো বানায়, ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক প্রবাহে প্রচার করেছে, আমি তাদের নিয়ে কথা বলেছি’

মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাতে সংবাদমাধ্যম‘কে এসব কথা বলেন আব্বাসি।

তিনি বলেন, ‘সম্প্রতি সাবেক প্রতিমন্ত্রী ইশরাক মাদকের বিরুদ্ধে অভিযান করেছেন। তার এই অভিযানের উদ্দেশ্য মহৎ ছিল, কিন্তু পিস্তল উঁচিয়ে যাওয়ার পদ্ধতিটা ভুল ছিল। তো মাদকের বিরুদ্ধে তার এই অভিযানটাকে ভিন্নরূপে প্রবাহিত করেছে একদল সাংবাদিক।’

তিনি আরও বলেন, ‘যেহেতু এই অভিযানের উদ্দেশ্যে ছিল রাজধানীকে মাদকমুক্ত করা, তাই সাংবাদিকেরা চাইলে এটাকে ইতিবাচকভাবে প্রচার করতে পারতো। তখন হয়তো ইশরাককে তার পদ ছাড়তে হতো না। কিন্তু নেতিবাচক প্রচারের কারণে মাদকবিরোধী অভিযান চালিয়ে তিনি তার পদ হারিয়েছেন। এটা খুবই দুঃখজনক। আমি মনে করি এটার জন্য সাংবাদিকরাই মূলত দায়ী।’

আব্বাসি বলেন, ‘তাই আমি এক মাহফিলে সাংবাদিকদের নিয়ে কিছু কথা বলেছি। এই কথাগুলো সবাই প্রচার করেছে। তবে, আমি কিন্তু সব সাংবাদিককে গালি দিইনি। যারা হলুদ সাংবাদিকতা করে, হিরোকে জিরো বানায়, ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক প্রবাহে প্রচার করেছে, আমি তাদের নিয়ে কথা বলেছি’।

এর আগে, সোমবার (১৯ অক্টোবর) রাতে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আব্বাসি।

ওই মাহফিলে ইশরাক হোসেনের মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে তিনি বলেন, ‘ইশরাক হোসেন মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। অবশ্যই এটা ঠিক। তার পিস্তল উঁচিয়ে ধরার পদ্ধতিটা খারাপ ছিল, উদ্দেশ্য মহৎ ছিল। কিন্তু একদল সাংবাদিক সেটা নেতিবাচকভাবে প্রচার করেছে।’

আব্বাসি আরও বলেন, ‘সাংবাদিকেরা ইতিবাচক সংবাদ প্রচার করলে মাদকের বিরুদ্ধে ইশরাকের অভিযান নিয়ে সরকারের সিদ্ধান্ত ভিন্ন হতে পারত। কিন্তু ‘হলুদ সাংবাদিকেরা’ সেটা করেনি। সবচেয়ে খারাপ এরা। এদেরকে কুত্তার মতো পেটানো দরকার।’

সাংবাদিকদের নিয়ে মাহফিলে দেওয়া আব্বাসির এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে আলোচনা–সমালোচনা শুরু হয়। বিশেষ করে, সাংবাদিকদের ‘কুত্তার মতো পেটানো দরকার’ বলে দেওয়া মন্তব্যটি সমালোচনার জন্ম দেয়।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।