শিরোনাম
সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে যেসব কাজ করা যাবে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি এড়াতে ১৩ নির্দেশনা ফায়ার সার্ভিসের বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজশাহী আসছেন মঙ্গলবার, ব্যাপক প্রস্তুতি ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৫১ নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফেসবুক স্ট্যাটাসসালাউদ্দিন আহমেদের ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের: হাসনাত আবদুল্লাহ
দীপ্ত নিউজ
জাতীয়

তিন জেলায় পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
তিন জেলায় পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

শারদীয় দুর্গোৎসবে ঢাকার বাইরের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর করবেন ।

সোমবার (১৯ অক্টোবর) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে প্রথমে রংপুরে যাবেন। এরপর রাজশাহী ও চট্টগ্রাম সফর করবেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শারদীয় দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়ের উদযাপনে ঢাকার বাইরে এই প্রথম কোনো সরকারপ্রধান সফর করবেন।

সফরকালে তিনি পুরোহিত ও পূজারিদের শুভেচ্ছা জানাবেন এবং হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানান রুমন।

চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন শেষে মঙ্গলবার রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে তারেক রহমানের।

প্রধানমন্ত্রী সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক উড়োজাহাজে করে তিন জেলার সফরে রওনা হবেন।

এর আগে রবিবার(১৮ অক্টোবর) রাতে তিনি ঢাকার মহাখালী ও বনানী এলাকার মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার মহানবমী উদযাপিত হবে। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের সমাপ্তি ঘটবে ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে।