
প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা

শারদীয় দুর্গাপূজার ছুটিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রি–পেইড মিটারে পর্যাপ্ত টাকা রিচার্জ করার জন্য গ্রাহকদের প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি (ডেসকো)।
শনিবার (১৭ অক্টোবর) ডেসকো পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছুটিকালীন সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ডেসকো প্রি–পেইড গ্রাহকদের পর্যাপ্ত পরিমাণ টাকা রিচার্জ করার অনুরোধ করা হচ্ছে।
এ ছাড়া বিদ্যুৎ–সংক্রান্ত যে কোনো প্রয়োজনে ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করার জন্য গ্রাহকদের প্রতি অনুরোধ জানিয়েছে ডেসকো কর্তৃপক্ষ।
এসএ





