শিরোনাম
ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন রিসোর্টে আগুনএকই পরিবারের ৬ জন নিহত, দোতলা থেকে লাফ দিয়ে বাঁচলেন আশিকুল কুড়িগ্রামে ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত আগুনে পুড়ে মৃত্যু থেকে বাঁচতে যে দোয়া পড়বেন মাদ্রাসার শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী দিল জেসিআই ঢাকা ইউনাইটেড টুপটুপ রিসোর্টে আগুন‘আমার সাইফকে আইন্না দাও’ আগুনের পাশে নারীর আহাজারি নড়াইলে অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি কক্সবাজারে রিসোর্টে আগুন:‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল কক্সবাজারে অগ্নিকাণ্ডফায়ার সার্ভিসের লাইসেন্স ছাড়াই চলছিল ‘টুপটুপ রিসোর্ট’ শিশু হাসপাতালের কক্ষে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

কুড়িগ্রামে ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
কুড়িগ্রামে ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। ছবি: দীপ্ত সংবাদ

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মাল বোঝাই ট্রাকের ধাক্কায় ইজিবাইকের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন।

শনিবার (৭ অক্টোবর) বিকেল তিনটার দিকে কর্তিমারী এলাকায় ডিসি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ময়মনসিংহ থেকে রৌমারীগামী একটি ইজিবাইক কর্তিমারীর শিবেরডাঙ্গী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় ইজিবাইকে থাকা তিন যাত্রী।

অপর যাত্রীদের আহত অবস্থায় রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আরও দুই জন মারা যান। নিহতদের মধ্যে একই পরিবারের দুইশিশুসহ তিনজন।

নিহতরা হলেন– রৌমারীর চতলাকান্দা গ্রামের শহিদুল রিশাদ দুই শিশু সন্তান রিশাদ (১২), তুবা (৭) ও স্ত্রী লিপি খাতুন (৩৩)। কর্তিমারী বাজার এলাকার শরিফা (৪২)। এছাড়া নিহত অটোচালকের নাম ঠিকানা পাওয়া যায়নি। দুর্ঘটনায় গুরুত্বর আহত বৃষ্টিকে (২৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।