দীপ্ত নিউজ
রাজনীতি

ভিপি নুর মানেই একটা বারুদ: রাশেদ খাঁন

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ভিপি নুর মানেই একটা বারুদ: রাশেদ খাঁন

ভিপি নুর মানেই একটা বারুদ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারি রাশেদ খাঁন।

শুক্রবার (১৬ অক্টোবর) নিজ ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

‘দীপ্ত নিউজ‘ পাঠকদের জন্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো–

‘বিরোধী রাজনৈতিক চরিত্রে বক্তব্যের মধ্যে তেজস্বী ভাব থাকতে হয়, জামায়াত–শিবির আর এনসিপি মিলেও এমন একটা নেতা নাই৷ নেতার যে বারুদ বজ্র কণ্ঠ জনতার রক্তে শিহরণ ও উন্মাদনা সৃষ্টি করে, সেই ধরনের কোনো চরিত্র জামায়াত–এনসিপিতে নেই।‘

‘জেল–জুলুম আর ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়ে এমন বলিষ্ঠ কণ্ঠ তৈরি হয়। গুপ্ত রাজনীতি অর্থাৎ গোপনে শিবির আর প্রকাশ্যে ছাত্রলীগ করে এই বারুদ কণ্ঠ অর্জন করা যায় না।‘

‘আজকে প্রতিমন্ত্রী নুরুল হক নুরের মিসাইলে মগবাজার আর বাংলামোটর তছনছ হয়ে গেছে। বিরোধী রাজনীতিতে ভিপি নুরের কণ্ঠ থেকে যে বারুদ বের হতো, সরকারে যাওয়ার কারণে তা অনেকটা নমনীয় হয়ে গিয়েছিলো। কিন্তু আজকে জামায়াত–এনসিপির ভণ্ডামির বিরুদ্ধে আবারও সেই তেজস্বী নুরকে দেখা গেলো।‘

‘শুধু এতোটুকুই বলবো, ভিপি নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াত–শিবির–এনসিপিকে করুণভাবে দিতে হবে। আমি ভিপি নুরের দীর্ঘদিনের সহযোদ্ধা হিসেবে জানি, ভিপি নুর কি জিনিস, ভিপি নুর মানেই একটা বারুদ।‘