শিরোনাম
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিক্ষক ও শিশুসহ নিহত ৫ দর্শনা সীমান্ত দিয়ে দেশে আসছে ১৮টি আধুনিক রেলকোচ ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি শনিবার ব্যাংক খোলা নিয়ে নতুন সিদ্ধান্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২২ মণ্ডপে দুই হাজার বিজিবি সদস্য মোতায়েন বিমানবন্দরে ২০ হামলায় নিহত ১৯, আহত ৩৬৪ : সৌদি জোট সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট না থাকলে ব্যবস্থা, সময় বেঁধে দিল কর্তৃপক্ষ দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

দর্শনা সীমান্ত দিয়ে দেশে আসছে ১৮টি আধুনিক রেলকোচ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
দর্শনা সীমান্ত দিয়ে দেশে আসছে ১৮টি আধুনিক রেলকোচ
আধুনিক রেলকোচ

ভারত থেকে আমদানি করা ১৮টি আধুনিক ব্রডগেজ রেলকোচ আজ চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন দিয়ে বাংলাদেশে প্রবেশ করার কথা রয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে কোচগুলো দর্শনা সীমান্তে পৌঁছানোর কথা রয়েছে। পরে কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে কোচগুলো নেওয়া হবে সৈয়দপুর রেলওয়ে কারখানায়।

দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মামুনুর রশিদ জানান, ভারতের পাঞ্জাবের কাপুরথালায় তৈরি কোচগুলো গত ১২ অক্টোবর বাংলাদেশে আসার উদ্দেশে যাত্রা শুরু করে। বর্তমানে সেগুলো পশ্চিমবঙ্গের রানাঘাট রেলস্টেশনে রয়েছে।

প্রথম চালানে থাকা ১৮টি কোচের মধ্যে তিনটি শীতাতপ নিয়ন্ত্রিত শয্যাযান, তিনটি শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার কোচ, ১১টি সাধারণ চেয়ার কোচ এবং একটি বিদ্যুৎ সরবরাহকারী কোচ রয়েছে।

সৈয়দপুর রেলওয়ে কারখানায় নেওয়ার পর কোচগুলোর প্রয়োজনীয় পরীক্ষা ও কারিগরি যাচাই করা হবে। এরপর সেগুলো যাত্রীবাহী ট্রেনে যুক্ত করার প্রস্তুতি নেওয়া হবে।

উল্লেখ্য, বাংলাদেশ রেলওয়ের সঙ্গে ভারতের রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিসেস লিমিটেডের (রাইটস) চুক্তি অনুযায়ী, বাংলাদেশকে মোট ২০০টি এলএইচবি ব্রডগেজ রেলকোচ সরবরাহ করার কথা রয়েছে। ১৮টি কোচের এই চালান ওই চুক্তির আওতায় প্রথম চালান।

হুসাইন মালিক