শিরোনাম
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বিজিবি’র অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিজিবি’র অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী

টেকনাফে বিজিবি’র অভিযানে ২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারীকে আটক করা হয়। শনিবার ( ৮ এপ্রিল) রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোর ৫টা ৩০ মিনিটে মায়ানমার–বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে ইয়াবাসহ একজন মাদক কারবারীকে আটক করে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।

আটককৃত ব্যক্তি হলেন, রফিক মিয়া (১৯) কক্সবাজার জেলার নয়াপাড়া গ্রামের আঃ রহিমের ছেলে।

বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স‘ নীতি যথাযথভাবে বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি‘র অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবি‘র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) তার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়েছে।

বাকি মাদক কারবারীরা দ্রুত নাফ নদীতে লাফ দিয়ে মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

আটককৃত মাদক কারবারীকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এফএম/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।