শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

আবারও ড্রোন সাবমেরিনের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আবারও ড্রোন সাবমেরিনের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
ছবি: সংগৃহীত

আবারও পারমাণবিক শক্তিচালিত ড্রোন সাবমেরিনের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। শনিবার (৮ এপ্রিল) উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার মধ্যেই উত্তর কোরিয়া এ ড্রোন সাবমেরিনের পরীক্ষা চালাল। নতুন এ সাবমেরিনটির নাম দেয়া হয়েছে হায়েল–২। কোরিয়ান ভাষায় হায়েল অর্থ হলো সুনামি। মানুষবিহীন এ সাবমেরিনটি বিভিন্ন ধরনে যুদ্ধাস্ত্র বহনে সক্ষম।

এর আগে, দেশটি হায়েল–১ নামে আরও একটি ড্রোন সাবমেরিনের পরীক্ষা চালিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, উত্তর কোরিয়া ওয়াশিংটন এবং সিউলের বিরুদ্ধে তার বৈচিত্র্যময় পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের সক্ষমতা প্রদর্শন করছে। যদিও তারা সন্দিহান যে, সাবমেরিনটি এখনই যুদ্ধক্ষেত্রে নামার জন্য প্রস্তুত কিনা।

উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, গত ৪ এপ্রিল থেকে শুরু করে ৭ এপ্রিল পর্যন্ত প্রতিদিন ড্রোন সাবমেরিনটির পরীক্ষা চালানো হয়েছে। এই সময়ের মধ্যে সাবমেরিনটি মোট ৭১ ঘণ্টা পানির নিচে কাটিয়েছে। এ সময়ে পানির নিচে সাবমেরিনটি মোট ১ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে।

এফএম/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।