শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ট্রিপল মার্ডার মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ট্রিপল মার্ডার মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারী থানার ২০০৩ সালের ট্রিপল মার্ডার মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আবুল কালাম চৌধুরী নামের পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব সাত। শুক্রবার (৭ এপ্রিল) গভীর রাতে নগরীর চাদগাঁও এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আবুল কালাম চৌধুরী (৭০) হাটহাজারীর চারিয়া কাজি পাড়ার মৃত আব্দুল লতিফ চৌধুরীর ছেলে।

র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাটহাজারী থানার ট্রিপল মার্ডার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই আসামীকে চাদগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

২০০৩ সালের ২৬ মে চারিয়া কাজীপাড়া এলাকায় জায়গা–জমি সংক্রান্ত বিষয়ে বিরোধের জের ধরে আবুল কাশেম, আবুল বশর ও বাদশা নামের আপন ৩ ভাইকে খুন করে প্রতিবেশীরা। এই ট্রিপল মার্ডার মামলা ২০ জন আসামীর মধ্যে আবুল কালাম চৌধুরী অন্যতম বলেও জানায় র‍্যাব।

ঘটনার পর থেকে দীর্ঘ ২০ বছর সে পলাতক ছিল।

আফ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।