কাঁশফুলের শুভ্রতায় সেজেছে ঝালকাঠির নলছিটি

Sakib Zaman Potraitসাকিব জামান
শরতের শুভ্রতায় অপরূপ রূপ ধারণ করেছে নলছিটির প্রকৃতি।

শরতের শুভ্রতায় অপরূপ রূপ ধারণ করেছে নলছিটির প্রকৃতি। উপজেলার পূর্বচর দবদপিয়া এলাকায় খয়রাবাদ নদীর তীর ও বিস্তীর্ণ চরাঞ্চল জুড়ে এখন শুধুই সাদা কাশফুলের সমারোহ। বাতাসে হেলতে-দুলতে থাকা কাশফুলগুলো যেন পুরো চরাঞ্চলকে শুভ্রতার এক সাদা চাদরে ঢেকে দিয়েছে।

বিস্তীর্ণ প্রান্তরে কাশফুলের এই মায়াবী রূপ দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন বিভিন্ন বয়সী মানুষ। বিকেলের মৃদু বাতাস আর গোধূলির আলোয় কাশফুলের সৌন্দর্য বহুগুণ বেড়ে যায়। যান্ত্রিক জীবনের কোলাহল ছেড়ে প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটাতে আসা মানুষের পদচারণায় এখন মুখর নদীর তীর।

দর্শনার্থীরা এখানে এসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি নিজেদের বিশেষ মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করছেন। স্থানীয় এক দর্শনার্থী অনুভূতি ব্যক্ত করে বলেন,শরতের প্রধান আকর্ষণই হলো কাশফুল। কাশবনে এলে মন নিমেষেই ভালো হয়ে যায়। এই সুন্দর পরিবেশ আর বাতাস বেশ উপভোগ করছি।

নদীঘেঁষা এই নিভৃত চরাঞ্চলটি এখন স্থানীয় প্রকৃতিপ্রেমীদের কাছে জনপ্রিয় এক মিলনমেলায় পরিণত হয়েছে।  

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More