দীপ্ত নিউজ
বাংলাদেশ

দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ফেনী পাইলট উচ্চ বিদ্যালয়

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ফেনী পাইলট উচ্চ বিদ্যালয়
প্রতিযোগিতায় বিজয়ী ও রানার্স আপ দল

ফেনীতে জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে অনুষ্ঠিত দাবা প্রতিযোগিতায় জি.এ একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফেনী পাইলট উচ্চ বিদ্যালয়। বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে ফেনী গিরিশ অক্ষয় একাডেমিতে ফেনী জেলা ক্রীড়া সংস্থা এ প্রতিযোগীতার আয়োজন করে।

প্রতিযোগীতায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ–উল হাসান।

দাবা প্রতিযোগিতায় প্রধান আরবিটার হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় প্রশিক্ষণ প্রাপ্ত আরবিটার শহীদুল ইসলাম সুমন। এতে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬ জন দাবাড়ু অংশগ্রহণ করে।

ফেনী জেলা দাবা কমিটির চেয়ারম্যান বাহার উদ্দিন বাহারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার হারুন উর রশীদ, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার সজিব কান্তি রুদ্র, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আমজাদ হোসেন বিপ্লব, আবুল কালাম পাটোয়ারী, তৌহিদুল ইসলাম তুহিন, গিরিশ অক্ষয় একাডেমির প্রধান শিক্ষক তাজুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক অমল চন্দ্র ভৌমিক প্রমুখ।

অনুষ্ঠানে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।

আফ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।