সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি, কিছু কাজ করা: পরিবেশমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রাজনীতিবিদদের কাজ হলো বক্তৃতা দেওয়া। সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা। আমরা চাই, বর্তমানে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সমাজটা পরিবর্তন হোক বলে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুরে সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিদের সঙ্গে আইনশৃঙ্খলা, দুর্নীতি দমন ও মাদক নিয়ন্ত্রণসহ উন্নয়ন কার্যক্রম নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

আব্দুল আউয়াল মিন্টু বলেন, আমাদেরকে সমাজ ও দেশের উন্নয়নের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এরমধ্যে আর্থসামাজিক উন্নয়নও রয়েছে। এ ছাড়া রয়েছে দুর্নীতি দমন। কে দুর্নীতি করে তা আমি জানি না। তবে আমাদের সমাজে দুর্নীতি হয়।

তিনি বলেন, দুর্নীতি করলে আমি আপনাদের (সরকারি কর্মকর্তা) মাধ্যমেই করবো। ধরেন আমি যদি কোনো কন্ট্রাক্টরের কাছ থেকে পয়সা নিই, আপনাদের মাধ্যমেই নেবো। এজন্য আমি অনুরোধ করবো, যতক্ষণ আমরা দুর্নীতি প্রতিরোধ করতে না পারি, চেষ্টা চালিয়ে যাবো। দুর্নীতি সবসময় থাকবে, কম আর বেশি নিয়ে কথা। দুর্নীতি প্রতিরোধ আমাদের প্রধান দায়িত্ব।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More