সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম সিলেট সফর।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩৩ মিনিটে রাষ্ট্রপতির গাড়িবহর শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণে পৌঁছায়।
রাষ্ট্রপতি মাজারে অবস্থান করে হজরত শাহজালাল (রহ.)-এর রওজা জিয়ারত করেন এবং ফাতিহা পাঠ করেন।
পরে সেখান থেকে তিনি খাদিম নগরে হজরত শাহপরান (রহ)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা দেন।
এর আগে,বেলা সাড়ে ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১১টা ২৭ মিনিটে বিমানবন্দর থেকে রাষ্ট্রপতির গাড়িবহর সুরমাপাড়ে সার্কিট হাউসে পৌঁছায়। সেখানে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়া হয়।
এসএ