রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আগামী ৬ ঘণ্টায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় হালকা বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।
উল্লেখ্য, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৮.০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। এদিকে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়ার এমন পরিস্থিতিতে নগরবাসীকে প্রয়োজন ছাড়া বাইরে বের হলে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।
এসএ