ঢাকা সিটি নির্বাচন: উত্তরে এনসিপি’র মেয়র প্রার্থী আসিফ, দক্ষিণে পাটওয়ারী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকালে এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি এ ঘোষণা দেন।

ঘোষণা অনুযায়ী— শাপলা কলি প্রতীকে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে এনসিপি’র মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে লড়বেন নাসীরুদ্দীন পাটোয়ারী।

প্রার্থী ঘোষণার পাশাপাশি দুই মহানগরের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।সভায় সার্বিক দিকনির্দেশনা দেন নাহিদ ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের এনসিপি সমর্থিত সম্ভাব্য দুই মেয়র প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ঢাকা উত্তর মহানগর আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা দক্ষিণ মহানগর আহ্বায়ক ইসহাক সরকারসহ উত্তর ও বিভিন্ন পর্যায়ের নেতারা।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More