কৃষি মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে লিফটের বদলে সিঁড়ি দিয়ে ৬ তলায় উঠেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৩টায় তিনি কৃষি মন্ত্রণালয় পরিদর্শন করেন।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজের দপ্তর থেকে বেরিয়ে ৪নং ভবনে হেঁটে যান এবং সেখানে সিঁড়ি দিয়ে হেটে ৬ তলায় ওঠেন। লিফট প্রস্তুত থাকলেও তিনি সিঁড়ি দিয়ে ওঠেন।”
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কৃষিমন্ত্রী আমির উর রশীদ ছিলেন।
উপ প্রেস সচিব আরও বলেন, প্রধানমন্ত্রী কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কৃষি খাতের সার্বিক পরিস্থিতি, মন্ত্রণালয়ের চলমান কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
একইভাবে দেখা গেছে, প্রধানমন্ত্রী সচিবালয় থেকে হেটে রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ওসমানী স্মৃতি মিলনায়তন গেছেন।
এসএ