দেশে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু মিছিল থামছেই না। সারাদেশে হাম ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ( শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা) ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৯১৭ শিশু।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ১ শিশু আর হাম উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম এবং উপসর্গ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে ৯৯১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম আক্রান্তে ১০০ শিশু আর হাম উপসর্গ নিয়ে মারা গেছে ৮৯১ শিশু।
উল্লেখ্য, গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয়।
এসএ