গ্যাস–বিদ্যুৎ সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ২টা ২৯ মিনিটে নিজ ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেন, ‘No gas no bill, No service no tax’।
বাংলায় যার অর্থ, গ্যাস না থাকলে বিল নয়, সেবা না মিললে কর নয়।
গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ থেকেই তিনি এমন মন্তব্য করেছেন বলে পোস্টের বক্তব্যে প্রতীয়মান হয়।
এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ৭১ বিধিতে দেয়া বক্তব্যে দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রুমিন ফারহানা।
জনদুর্ভোগের চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘গ্যাস আর বিদ্যুতের ব্যাপারে মানুষ বলে— দুষ্টু লোকেরা বলে, অবশ্য ভালো লোক না— ‘টুকু আসে টুকু যায়’। এই আসে এই যায়, কতক্ষণ থাকে তারা নাকি বুঝতে পারে না।’
এসএ