দুর্নীতির অভিযোগে আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ, বদলি, কেনাকাটা সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ সংশ্লিষ্ট অন্যরা হলেনযুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুবউলআলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন ও উপসচিব মো. মাসুম আহমেদ।

দুদক সূত্র জানিয়েছে, সম্প্রতি অন্তর্বর্তী সরকারের আমলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সংঘটিত ব্যাপক দুর্নীতির অভিযোগের তথ্য কমিশনে আসে। ওই সময়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

অভিযোগ অনুসন্ধানে এরই মধ্যে চার সদস্যের অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। এর নেতৃত্বে আছেন দুদক উপপরিচালক মো. জাহিদ কালাম।

কমিটির অন্য সদস্যরা হলেনসহকারী পরিচালক নাছরুল্লাহ হোসাইন, উপসহকারী পরিচালক ইমরান আকন এবং রোমান উদ্দিন।

 

এসএ

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More